Subscribe now!

rss

Search

বার্মায় বিক্ষোভে গুলি, নিহত কমপক্ষে ১

September 27th, 2007 by Europa

বার্মায় সামরিক সরকার বিরোধী বিক্ষোভের নবম দিনে দেশের নিরাপত্তা বাহিনী আজ বুধধবার রেঙ্গুনে বিক্ষোভের সময় গুলি চালিয়েছে৻

রাষ্ট্রীয় বেতারে বলা হয়েছে বিক্ষোভের সময় এক ব্যক্তি মারা গেছে এবং তিনজন আহত হয়েছে৻ এই প্রথম বার্মা কর্তৃপক্ষ হতাহতের খবর স্বীকার করল৻

আজ হাজার হাজার বিক্ষোভকারী আবার রাস্তায় নামলে নিরাপত্তা বাহিনী তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও শূণ্যে ফাঁকা গুলি ছোঁড়ে৻ লাঠিচার্জের ঘটনায় শখানেক বৌদ্ধ ভিক্ষুর আহত হবার খবর পাওয়া গেছে৻ এদিকে জাতিসংঘ মহাসচিব আজ আরো পরের দিকে বার্মা বিষয়ে একজন বিশেষ দূতকে ওই এলাকায় পাঠাচ্ছেন৻

গত কয়েকদিনের বিক্ষোভের বিষয়ে সামরিক সরকার অনেকটা নিশ্চুপ থাকলেও আজ সেদেশের নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করেছে৻ পুলিশ ও সেনারা বৌদ্ধ ভিক্ষুদের লাঠিপেটা করেছে, কাঁদানে গ্যাস ছুঁড়েছে এবং কয়েক দফা গুলিও করেছে ৻

ব্যাংকক থেকে বিবিসির জনাথন হেড জানাচ্ছেন, আহত হয়েছে বহু মানুষ৻ অনেকের অবস্থাই গুরুতর৻ অনেক ভিক্ষুই রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে যায়৻ খবরে মৃত্যুর কথাও বলা হচ্ছে৻ শত শত লোককে ট্রাকে করে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে৻

রেঙ্গুনে শোয়েডাগন প্যাগোডায় এক প্রত্যক্ষদর্শী বলছেন যে ভিক্ষু এবং সাধারণ মানুষেরা যখন সেখানে গিয়ে পৌছায় তখন দাঙ্গা পুলিশ তাড়া দেয় এবং তাদের পেটাতে শুরু করে৻ দু‘শ জনকে ট্রাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়৻ তাদরে মধ্যে প্রায় আশি জনই ভিক্ষু৻

এই অভিযান বিক্ষোভ দমনে ব্যর্থ হয়েছে৻ বন্দুকের গুলি উপেক্ষা করেই কয়েক হাজার ভিক্ষু সাবেক রাজধানী রেঙ্গুনের কেন্দ্রে রাজপথে মিছিল করেছে৻ তাদের সাথে যোগ দিয়েছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষও৻ এক পর্যায়ে সমবেতদের সংখ্যা দশ হাজার ছাড়িয়ে যায়৻ নিরস্ত্র ভিক্ষুদের উপর হামলায় তারা প্রকাশ করে তীব্র ক্ষোভ৻

ম্যান্ডালায় এবং সিতওয়ে শহরেও বড়ো ধরণের বিক্ষোভ হয়েছে৻ তাদের দমনে নিরপত্তা বাহিনীর দিক থেকে তেমন একটা বাধা দেয়া হয়নি৻

ওদিকে, জাতিসংঘ তার বার্মা বিষয়ক বিশেষ উপদেষ্টা ইব্রাহিম গাম্ভারীকে ঐ অঞ্চলে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে৻ তবে তাকে বার্মার সামরিক সরকারের নেতারা ভেতরে ঢুকতে দেবে কিনা সে বিষয়টি এখনও স্পষ্ট নয়৻

Posted in বাংলা | No Comments »

বর্মায় ২০ হাজার লোকের বিক্ষোভ

September 23rd, 2007 by Europa

বর্মার প্রধান শহর রেঙ্গুনে প্রায় বিশ হাজার লোক এক প্রতিবাদ বিক্ষোভে অংশ নিয়েছে৻

দেশটির সামরিক সরকারের বিরুদ্ধে এটিই এ পর্যন্ত সবচেয়ে বড় প্রতিবাদ৻ এই বিক্ষোভেরও নেতৃত্ব দেন বৌদ্ধ ভিক্ষুরা, তবে তাদের সাথে আগের চাইতেও বেশি সংখ্যায় সমর্থক যোগ দেন৻ এ ছাড়াও তাদের সাথে বৌদ্ধ সন্ন্যাসিনীদের একটি দলও যোগ দেন৻

বর্মার আরো সাতটি শহরে প্রতিবাদ শোভাযাত্রা বের হয়৻ বিক্ষোভকারীরা রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিতে এবং বন্দী বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি-র পক্ষে শ্লোগান দেয়৻

অং সান সু চি-র বাড়ির চারদিকে কড়া নিরাপত্তা বেষ্টনী স্থাপন করা হয়েছে৻

সরকার কোনো পূর্বঘোষণা ছাড়া জ্বালানি কেলের দাম দ্বিগুণ বাড়িয়ে দিলে গত মাস থেকে এই বিক্ষোভ শুরু হয়৻

Posted in বাংলা | No Comments »